1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন জেলেদের মাঝে জাল বিতরণ, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদানসহ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র উপস্থিতিতে জাল বিতরণসহ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ২৪ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করণ, উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর কর্তৃক ৯০ জন জেলের মাঝে ৩০ টি বৈধ জাল বিতরণ করাসহ উপজেলা কৃষি অফিস কর্তৃক ৩ হাজার ৯ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন