1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার পথসভায় জনতার ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার পথসভায় জনতার ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার পথসভায় জনতার ঢল

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৫১১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

আসন্ন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চেয়ারম্যান প্রার্থী হতে বাবা ও মায়ের কবর জিয়ারত করে প্রথম পথসভা ও গণসংযোগে নামলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। তার পথ সভায় ও গণসংযোগে মানুষের ঢল নামে। তিনি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন এবং বোরহানউদ্দিন উপজেলা পরিষদের দুইবার সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে পালন করেছেন। বর্তমান উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন তিনি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া বড় মানিকা ইউনিয়ন পরিষদের একটানা ৩৮ বছর চেয়ারম্যান ও বোরহানউদ্দিন পৌরসভার প্রথম মেয়র ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার ছোট ছেলে আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোমবার মানিকার হাট বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি। তার গণসংযোগে দলমত নির্বিশেষে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
আলহাজ্ব রাসেল আহমেদ মিয়াকে ভোট দেওয়ার কথা বলেন তারা। বাবা ও মায়ের কবর জিয়ারত করে প্রথম পথসভায় নামায় প্রশংসা করেন সাধারণ মানুষ। মানিকারহাট বাজার এলাকার কারী আবুল কালাম মিয়া জানান, বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া চেয়ারম্যান থাকা অবস্থায় সাধারণ মানুষের অনেক উপকার করেছেন। বাবার আদর্শ ধরে রেখেছেন রাসেল আহমেদ মিয়া। এবার রাসেল আহমেদ মিয়াকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটা ভোট দিয়ে ঋণের বোঝা কমাবো। একই এলাকার সালাউদ্দিন জানান, বাবার আদর্শ ধরে রেখেছেন রাসেল আহমেদ মিয়া। তাই তাকেই ভোট দিব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন