1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে কাঁচা রাস্তায় ধান রোপণ করে দুর্ভোগের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে কাঁচা রাস্তায় ধান রোপণ করে দুর্ভোগের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে কাঁচা রাস্তায় ধান রোপণ করে দুর্ভোগের প্রতিবাদ

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর ধরে অবহেলিত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, জুমার নামাজের পর এলাকাবাসী বাবলু মাঝির দোকান থেকে ছোটমানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ ও একইসঙ্গে বৃহৎ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

দুর্ভোগই নিত্যসঙ্গী রাস্তাটি বছরের পর বছর ধরে চলাচলের একেবারেই অনউপযুক্ত। বর্ষাকালে কাঁদা, শুকনো সময়ে ধুলা—চলার উপযোগিতা নেই বললেই চলে। দুর্ঘটনার শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে এলাকাবাসীর একটাই দাবি—এই কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হোক।
মানববন্ধনে উপস্থিত কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি নুরুল করিম জানান, এটি অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা! যা বিগত ৪০ বছর ধরে সংস্কার করা হয়নি। রাস্তাটির এমন অবস্থা যে, আগুনে পুড়ে যদি ১০ হাজার মানুষও মারা যায় তারপরও ফায়ার সার্ভিস দিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবে না।

রাস্তাটা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খায়ের হাট বাজারের পিছন থেকে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে।
বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় অংশ কাদা পানিতে পরিণত হয়, সাধারণ মানুষের চলাচল, বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও বৃদ্ধদের যাতায়াত চরম দুর্ভোগে পড়ে।

কিছু কিছু স্থানে রাস্তার অবস্থা আরও শোচনীয়। সেখানে রাস্তাটি যেন একটি জলাশয়ে পরিণত হয়। পথচারীদের জুতা খুলে হাঁটতে হয়, মোটরসাইকেল বা রিকশা চলাচলও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
ছোট মনিকা ফাজিল মাদ্রাসায় অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে, অথচ তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে।
আমরা দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন নিকট, এই জনদুর্ভোগ লাঘবে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুফতী নূরুল কারীম, দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. নিরব
সমাজসেবক কাশেম মেলেটারী, শিক্ষক  আনোয়ার হোসাইন,স্থানীয় মসজিদের ইমাম, হাফেজ মাওলানা হাসান শরিফ, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা ইউনুস, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ ফারুক, স্থানীয় সুমন হাওলাদার,মোঃ নুরুদ্দিন
এছাড়াও মসজিদের মুসুল্লি,  শিক্ষকমণ্ডলী, মাদ্রাসা প্রতিনিধি, ব্যবসায়ী, রিকশাচালক, কৃষক, শ্রমিক, ছাত্র-যুব সমাজ উপস্থিত ছিলেন।

সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, রাস্তাটি অবহেলার কারণে এখন যেন একটি জলাবদ্ধতায় রূপ নিয়েছে।
তাই তাঁরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তার মাঝে ধান রোপণ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তাদের স্পষ্ট বার্তা— উন্নয়নের নামে শোভন প্রচার নয়, চাই বাস্তব পদক্ষেপ।
এ্য ব্যপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান জানান,আমি রাস্তাটি পরিদর্শনে  যাব  এবং রাস্তাটি পাকা করনের জন্য চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন