1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে কাচিয়ায় উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী" উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে কাচিয়ায় উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী" উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে কাচিয়ায় উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী” উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মোঃ কামাল মাতাব্বর (তালা প্রতীক) ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৬৮০ ভোট। রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বর্তমান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া।

নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপর প্রার্থীরা পেয়েছেন আব্দুল জলিল (ভ্যানগাড়ি) ৪০৬, মো. জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা) ২৭৭, আলহাজ্ব খলিলুর রহমান (লাটিম) ১২২, আলহাজ্ব মোহাম্মদ হারুন (ঘুড়ি প্রতীক) ৭৩, সুলতানা বেগম (ফুটবল) ৬৩, মো. দানেছ মিয়া (কদমফুল প্রতীক) ০১, মো. নীরব (মোরগ প্রতীক) ০৪, মাহাবুবুর রহমান (টর্চলাইট প্রতীক) ০১, এম. আরমান মাতাব্বর (পানিরপাম্প প্রতীক) ০১ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭২৩ জন। মোট ভোটার উপস্থিতি ২৩৮৯ জন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খানসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান সাধারণ ভোটারসহ সকল প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন