1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির বিজয় র‌্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির বিজয় র‌্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির বিজয় র‌্যালী

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

 

ভোলা জেলা বোরহানউদ্দিনে ৫ আগস্ট” জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার ৫ আগস্ট সকালে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর বাজার, থানা মোড়, উপজেলা ভবন, উত্তর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার থেকে জাতিকে মুক্ত করেছি। বিএনপি দেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। এদেশের মানুষ তা আজীবন মনে রাখবে।”
তিনি আরও বলেন “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। শুধু শিক্ষার্থীরাই নয়—দিনমজুর, কৃষক, শ্রমিক, রিকশা চালকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন এই গণআন্দোলনে। স্বৈরাচারী সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মৃতি ভোলা নয়, চিরস্মরণীয় থাকবে “বোরহানউদ্দিন ও দৌলতখানে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জনগণের দল। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা, গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন