1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ
ভোলার বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক কুড়ালিয়া হাউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর সহধর্মিণী মাফরুজা সুলতানা।
এসময় বোরহানউদ্দিন উপজেলার ৯ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন তিনি। তিনি বলেন, বোরহানউদ্দিনের বিগত দিনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তাদের যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো। এছাড়া তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

পরে, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান প্রদান করেন।

তিনি বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত।
এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী, যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,পৌর বিএনপি’র আহবায়ক  মনিরুজ্জামান, বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খা, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন