1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলা আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলা আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলা আহত-৩

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে  হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন যার মামলা নং ১৪
​আহতরা হলেন ৬০ বছর বয়সী শফিকুল ইসলাম, তার মেয়ে  ৩৫ বছর বয়সী জোসনা আক্তার এবং ১৯ বছর বয়সী নাতি মো. শান্ত। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে শফিকুল ইসলাম জানান, তার সঙ্গে একই এলাকার আবুল বাশার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদীরা প্রায়ই তাদের জমিতে এসে ভয়ভীতি প্রদর্শন ও গাছপালা কেটে নিয়ে যায়। এর আগেও গত ৫ মে, ২০২৫ তারিখে শফিকুল ইসলাম এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
​১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম তার নিজের জমিতে গেলে অভিযুক্ত আবুল বাশার (৬৫), হান্নান (৪০), রাশেদ (২৫), জুয়েল (৩৫), শাহিনুর বেগম (২৭), আকলিমা বেগম (৩০), আয়শা বেগম (২৫) সহ আরও অজ্ঞাতনামা ৫/৭ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। শফিকুল ইসলাম তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে।
​শফিকুল ইসলামের চিৎকারে তার মেয়ে জোসনা আক্তার, নাতি মো. শান্ত এবং ছকিনা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। হামলাকারীরা জোসনা আক্তার ও ছকিনা বেগমের শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে আবুল বাশার  জোসনা আক্তারের মাথায় আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে কোপটি তার বাম বুকে এবং বাম হাতে লাগে। গুরুতর আহত জোসনাকে হাসপাতালে ভর্তি করার পর তার হাতে ৪টি এবং বুকে ৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে আবুল বাশারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মেয়ে জানান, তাদের পরিবার কোনো হামলা করেনি, বরং শফিকুল ইসলামই তাদের ঘর ভেঙে ফেলেছেন।
টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম ও সালিশকারীরা জানান, তারা উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে একাধিকবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছেন। কিন্তু আবুল বাশার সালিশের রায় মানছেন না। কাগজপত্র অনুযায়ী, ওই জমির মালিক শফিকুল ইসলাম।
বোরহানউদ্দিন থানার অফসার ইনচার্জ মোঃ  ছিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন