
এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের জয়নাল আবদিন নামক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তাদের প্রতিপক্ষ একই বাড়ির আব্দুর রশিদ, মোফাজ্জল, রাজিব, রুমা, শারমিন ও আনোয়ারা বেগমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন ভুক্তভোগী জয়নাল আবদিন। সোমবার বিকালে আহতদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী জয়নাল আবদিন অভিযাগ করে বলেন, তাদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে মোফাজ্জল গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, জমি নিয়ে কথার কাটাকাটির জের মারামারি হয়েছে। দুই পক্ষের লোক আহত হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।