1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ
মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ, ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এ সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
১৮ আগস্ট সোমবার বিকালে  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে মৎস্যজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেরিন ফিসারিজ অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা  নির্বাহী অফিসার মো. রায়হান – উজ্জামান।  বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মৎস্যসম্পদ রক্ষায় সরকার ও জেলেদের সমন্বিত উদ্যোগ খুবই জরুরি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানটির সভাপতি  উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা ,তিনি বলেন, এই সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা হবে।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলোতে বোরহানউদ্দিন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,
উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মীর জাহিদ হাসান জামাল ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম নক্তি। বাংলাদেশ ক্ষুদ্র জেলে  সমিতির সাধারণ সম্পাদক মোঃশরীফ পাটোয়ারী
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর -এ-এলাহী মোঃ আল আমিন,  বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি, বাংলাদেশ মৎস্য ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি মোঃ শাখাওয়াত পাটোয়ারী, জাতীয় মৎস্যজীবি সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান অভি।  এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জেলে, মৎস্য বিক্রেতা, আড়ৎদার এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন