1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জ্বীন প্রতারকের বাদশার বাসায় ঝার ফুঁকের হাসপাতাল" ঔষধ সেবনে রুগীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জ্বীন প্রতারকের বাদশার বাসায় ঝার ফুঁকের হাসপাতাল" ঔষধ সেবনে রুগীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে জ্বীন প্রতারকের বাদশার বাসায় ঝার ফুঁকের হাসপাতাল” ঔষধ সেবনে রুগীর মৃত্যু

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাণীগঞ্জবাজারের তুলাতলায় লালমিয়া খনকারের জ্বীনের বাদশার মাধ্যমে ঝার ফুঁকের হাসপাতালে ঔষধ সেবনে চিকিৎসারত অবস্থায় আকবর নামক রুগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯ টায় ঝারফুক ও জ্বীনের বাদশার মাধ্যেমে বিভিন্ন ঔষধ সেবন করাসহ মালিশ দিয়ে চিকিৎসারত অবস্থায় রুগীর মৃত্যু হয়।
মৃত আকবর কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের হানিফ মালের ছেলে।  জ্বর ও ডায়াবেটিসসহ বাত ব্যথা এবং সকল রোগের চিকিৎসা করতে জ্বীন-ভূত ও জ্বীনের বাদশার মাধ্যমে ঔষধ সেবনকরাসহ বিভিন্ন গাছের পাতা সেবন করিয়ে চিকিৎসা করেন জ্বীনের বাদশা সেজে লালমিয়া নামক প্রতারক । দীর্ঘদিন যাবত জ্বীনের বাদশা সেজে প্রতারনা মুলক ব্যবসা করে আসছেন তিনি।  চিকিৎসার নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতারক লালমিয়ার বিরুদ্ধে। প্রতারণার টাকা দিয়ে করেছেন কোটি টাকার মার্কেট নির্মান।
তার প্রতারনার শিকার হয়েছেন হাজারো মানুষ। এলাকায় টিউবওয়েল বিতরনসহ সরকারি সহায়তা দেওয়ার নামে বিভিন্ন এলাকায় প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতারক লালমিয়ার বিরুদ্ধে।
তবে প্রতারক লালমিয়াকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন