1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

ভোলার বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ জানুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর থেকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর নেতৃত্বে সকল সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক- সাংবাদিক সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ আনসারি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হীরামন বৈদ্য, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, ইকবাল হোসেন নয়ন,শরিফ, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ৈই প্রমুখ।

এ সময় বোরহানউদ্দিন নির্বাহী অফিসার  রায়হান- উজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ দিনব্যাপী ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ম্যারাথন দৌড়, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন, বইমেলা, উপজেলা ব্র্যান্ডিং, কম্পিটিশন, চিত্র প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, পিঠা উৎসব ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে এ উৎসবে সব সরকারি দপ্তর, উপকমিটি মিলে নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন