1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে তিনটি ইটভাটায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে তিনটি ইটভাটায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে তিনটি ইটভাটায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিনে তিনটি ইট ভাটায় ৪লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা  ১১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা ৩০ পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন),  কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ)  টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।
এ ব্যপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন