1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে আহত

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়পাতা গ্রামে তুচ্ছ ঘটনায় কথার কাটাকাটির জেরে হামলায় হরজন আলী জমাদ্দার(৭৪) কে পিটিয়ে আহত করেছে।

রবিবার সকাল আনুমানিক ৮ টায় স্থানীয় আজহার আলী নামক চায়ের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে।
একই এলাকার জেবল মেলেটারীর ছেলে বাবুল হাজী ও নেছার উল্লাহ মান্দারীর ছেলে জুবায়েরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন ভুক্তভোগী হরজন আলী।

স্থানীয়রা আহত হরজন আলী জমাদ্দারকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
আহত হরজন আলী জমাদ্দার অভিযোগ করে বলেন, স্থানীয় মজম বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আগমন উপলক্ষ্যে সবাইকে উপস্থিত থাকার জন্য প্রচার প্রচারনা করি। বিএনপি নেতাদের আগমন উপলক্ষ্যে আমার প্রচার প্রচারনা মানতে না পেরে বাবুল হাজী ও জুবায়ের আমাকে পিটিয়ে গুরুতর আহত করে।
বিএনপি সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর কাছে বিচার দাবী করছেন তিনি।

স্থানীয়রা জানান, দেউলা ইউনিয়নে বিএনপি কয়েকটি গ্রুপ থাকায় নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
অন্যদিকে বাবুল হাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি দেউলা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার নামে অপপ্রচার চালানোর কারনে তার সাথে হাতাহাতি হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন