1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার ৮ মার্চ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
১১ টার দিকে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  উপজেলা নির্বাহী অফিসারের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান এর  সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর বোরহানউদ্দিন কর্মকর্তা চামেলী বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটোনারী সার্জন মোসাম্মৎ নাজনীন, জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের সম্পাদক  ইশরাত জাহান বনি, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমবানী প্রকাশক এম এ অন্তর হাওলাদার, এনজিও কো-ওডিনেটর মোঃ বাবুল আকতার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ মনিরুল ইসলাম, মহিলা অধিদপ্তর অফিসের আবুল কালাম। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন সাচরা রাবেয়া বেগম, ২য় তামান্না বেগম গংগাপুর,৩য় আবু ছালেম গংগাপুর।

বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন