1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর কলাবাগানে মিললো শিশুর মরদেহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর কলাবাগানে মিললো শিশুর মরদেহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর কলাবাগানে মিললো শিশুর মরদেহ

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে ইসরাক হোসেন (৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল আনুমানিক ১১ টায় নিহত শিশুর বাড়ির পাশ্ববর্তী কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের ছেলে। নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিদিনের মতো দরজায় অন্যান শিশুদের সাথে খেলাধুলা করছিলো তার ছেলে ইশরাক। হঠাত তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ২ ঘন্টা পর বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে
অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।

তার নাকে ও মুখে গাছের পাতা ভর্তি ছিলো। শরিলে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশরাককে মৃত ঘোষণা করেন । তার ছেলে ইশরাককে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, সকালে বাড়ীর দরজায় প্রতিদিনের মতো কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিলো শিশু
ইশরাক। হঠাত সেখান থেকে অজ্ঞাত একজন শিশু ইশরাককে কোথায় যেন নিয়ে যায়। পরে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ইশরাক নামক শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন