1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর বাগানে মিললো শিশুর লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর বাগানে মিললো শিশুর লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর বাগানে মিললো শিশুর লাশ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে নিখোঁজের একদিন পর মমিন (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় পার্শ্ববর্তী নাসির ঢালীর বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মমিনের লাশ উদ্ধার করে।
মমিন বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ঢালী বাড়ির মহিউদ্দিনের ছেলে।
এ বিষয়ে মমিনের নানি জানান,বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর থেকে মমিন নিখোঁজ ছিল। খেলা করতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা খুঁজি করেছি, মাইকিং ও করিয়েছি।পরে আজ সকাল ৭ টায় আমাদের পার্শ্ববর্তী একজন প্রকৃতির  কাজ সারতে নাছির ঢালীর বাগানের দিকে গেলে লাশ দেখে চিৎকার দেয়।
এ বিষয়ে দেউলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ ফয়েজ উল্লাহ জানান,গতকাল থেকেই নিখোঁজ ছিলেন, আজ সকালে স্থানীয়রা লাশ দেখে চিৎকার দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন