
এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এসময় তার সাথে বোরহানউদ্দিন উপজেলার তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়ের সভাপতি রুবি ও তার সহকর্মীরা নৌকার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। বুধবার সকালে উপজেলা সড়কে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল এমপিসহ গণসংযোগ করেন তারা। পরে বোরহানগঞ্জবাজারে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গণসংযোগ করেন আলী আজম মুকুল এমপি।
আসনটিতে বিপুল ভোটে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলী আজম মুকুল এমপি। বর্তমানে ভোলা- ২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়েছেন তিনি। দীর্ঘ ১০ বছর সংসদ সদস্যর দায়িত্ব পালন করার সময় ব্যাপক উন্নয়ন করেছেন এ আসনটিতে। মেঘনা নদী ভাঙন রোধে সিসি ব্লকের কাজকরাসহ বেড়ীবাঁধ নির্মান, স্কুল ভবন নির্মাণ, পাকা রাস্তা করনসহ ব্যাপক উন্নয়ন করেছেন বর্তমান নৌকা মার্কার প্রার্থী আলী আজম মুকুল এমপি। করোনা মহামারীতে নিজ হাতে ত্রান সামগ্রী ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ঘর প্রদানসহ অসহায় মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে সহায়তা করায় ও অন্ধ লোকের চিকিৎসার দায়িত্ব নিয়ে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচিত হয়েছেন তিনি। ফলে বর্তমান নৌকার প্রার্থীকে মাবতার ফেরিওয়ালা উপাধি দেন সাধারণ মানুষ।
পাশাপাশি অপরাধ প্রতিরোধে ছিল ব্যাপক ভুমিকা। তাই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আলী আজম মুকুল এমপি। বর্তমানে তার নৌকা মার্কার গণসংযোগে তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়সহ সকল শ্রেণী পেশার হাজার-হাজার মানুষ অংশগ্রহণ করেন। আগামী ৭ জানুয়ারী ২০২৪ এ ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার কথা বলেন তারা।