1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে বোরহানউদ্দিন পৌর বিএনপি।
২৮ মার্চ শুক্রবার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের বালুর মাঠে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টুর সভাপতিত্বে ও সহ সভাপতি বশির আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল)  উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ সভাপতি শহিদুল আলম নাসিম কাজী ও  ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী।
উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক জসিম খা, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা,পৌর সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গন উপস্থিতি ছিলেন
  ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন