1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ভুমি অফিসের নির্ধারিত স্থানের জমি দখলে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ভুমি অফিসের নির্ধারিত স্থানের জমি দখলে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ভুমি অফিসের নির্ধারিত স্থানের জমি দখলে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫৪ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সামনে পৌর ভুমি অফিসের নির্ধারিত স্থানের ৫৬ শতাংশ সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে ব্যার্থ হওয়ায় সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় একটি মহল।

এসময় সরকারের দখলে থাকা পৌর ভুমি অফিসের নির্ধারিত স্থানের ৫৬ শতাংশ জমির বাউন্ডারির গেইটের তালা ভাংচুর করে জমি দখলে নিতে প্রবেশ করার চেষ্টা করে বিক্ষোভ কারীরা। পুলিশ ও এসিল্যান্ডের বাধার মুখে সরকারি সম্পত্তি দখল করতে ব্যার্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মহলটি। রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌর বাজার ও সহকারী কমিশনার ভুমি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে মহলটি। ।

এসময় সরকারী সম্পত্তি দখলে ব্যার্থ হয়ে আগামী ৭২ ঘন্টার মধ্য এসিল্যান্ডকে অপসারণ চেয়ে
বক্তব্য প্রদান করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন।

স্থানীয়রা জানান, ভূমিদস্যু দখলবাজ ও চাঁদাবাজসহ তেতুলিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীদের আতংকের নাম সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান। সরকারি সম্পত্তি রক্ষায় কাজ করছেন এ অফিসার। অপরাধীদের কাছে কখনো আপোষ করেনি তিনি। তাই এসিল্যান্ডের অপসারন চেয়ে ভুমিদস্যু ও লুটপাটকারীসহ অবৈধ বালু উত্তোলনকারীরা বিক্ষোভ মিছিল করছে। সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসানকে আপসারন করতে পারলে জমি দখল চাঁদাবাজ ও সরকারী সম্পত্তি দখল করতে সুবিধা হবে বিক্ষোভকারীদের। তাই সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান বোরহানউদ্দিন উপজেলায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারন মানুষ নির্ভয়ে থাকবে বলে জানান স্থানীয়রা।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান,
সড়কে অবৈধ টোল আদায়কারীদের ইজারা কেন বাতিল হবে না মর্মে শোকজ করা হয়েছে, পদ্ধতিগতভাবে ইজারা বাতিলের ব্যবস্থা নেয়া হবে। কৃষকের চরের জমি কেটে ইট ভাটায় নেয়া ও কৃষকের জমি তরমুজ চাষীদের কাছে বিক্রির বিরুদ্ধে কৃষকের পক্ষে অভিযান অব্যাহত থাকবে।

ভোলার মূলভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।পৌরসভার ৪ নং ওয়ার্ডের অটো স্ট্যান্ড অবৈধ দখল মুক্ত করা হয়েছে এবং ভূমি অফিসের সামনের পৌর ভূমি অফিসের জায়গা অবৈধভাবে কাউকে দখল করতে দেয়া হবে না। সকল সরকারি সুবিধা ( চাল বিতরণ বা টিসিভি কার্ড করা) কোন তদবির ছাড়া প্রকৃত গরীরদের মাঝে বন্টনের ব্যবস্থা করব। ভূমি অফিসে দালাল বা মধ্যস্বত্যভোগীদের প্রবেশ করতে দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন