1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে প্রকাশ্য ইয়াবা বিক্রি" ফেইসবুকে ভিডিও ভাইরাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে প্রকাশ্য ইয়াবা বিক্রি" ফেইসবুকে ভিডিও ভাইরাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে প্রকাশ্য ইয়াবা বিক্রি” ফেইসবুকে ভিডিও ভাইরাল

এইচ এম এলশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রকাশ্য ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি করছে মাদকের ডিলার নুরনবী। কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ’র ছেলে নুরনবীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। আদালত থেকে জামিনে এসে ফের ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি শুরু করেছে মাদকের ডিলার নুরনবী। এতে হুমকির মুখে রয়েছে কাচিয়া ইউনিয়নের যুবসমাজ। মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক ক্রয় করেন জ্বীন প্রতারক চক্রটি। রাতে মোবাইল ফোনে জ্বীনের বাদশা সেজে প্রতারনা করতে সজাগ থাকতে মাদক সেবন করেন জ্বীন প্রতারক চক্র গুলো। ইয়াবাসহ মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে জ্বীন প্রতারক চক্রের সদস্যরা প্রকাশ্য ইয়াবা ক্রয় কতে দেখা যায় এমন একটি ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে। একটি ছোট মিনি ব্যাগ থেকে পলিথিন মোড়ানো অনেকগুলো ইয়াবা থেকে কয়েক পিচ ইয়াবা ক্রেতাকে দিচ্ছেন মাদকের ডিলার নুরনবী। একই সাথে তার ভাই সবুজকে ইয়াবা সেবন করতে দেখা যায় ওই ভিডিওতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

ইয়াবার ডিলার নুরনবী ও তার ভাই সবুজকে আইনের আওতায় আনার জন্য কমেন্টে করে দাবী জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারীরা। একই সাথে কাচিয়া ইউনিয়নে জ্বীনের বাদশা সেজে প্রতারক চক্র গুলোকে আইনের আওতায় আনার দাবী জানান ফেইসবুক ব্যবহার কারীরা।

 

স্থানীয়রা জানান, নুরনবীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের ডিলার হিসেবে পরিচিত তিনি। এলাকায় আবার মাদক বিক্রি শুরু করেছে নুরনবী। জ্বীনের বাদশা সেজে প্রতারণাকারীদের কাছে ইয়াবা বিক্রি করছে নুরনবী । তবে এলাকায় মাদকের ছড়াছড়ি হওয়ায় যুবসমাজ হুমকির মুখে রয়েছে।

 

এদিকে মদকের বিরুদ্ধে পুলিশের অভিযানও চলমান রয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের বিষয়ে কোন আপোষ নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন