1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে প্রবাসী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে প্রবাসী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে প্রবাসী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদ্মামনসা গ্রামের দুবাই প্রবাসী রিয়াজের পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবীতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

একই এলাকার নিরবের ছেলে রিপন ওরপে রিপন চোরের বিরুদ্ধে এমন অভিযোগ বিদেশ প্রবাসী রিয়াজের পরিবারের।২ লাখ টাকা চাঁদার দাবীতে রবিবার রাত ৯ টায় প্রবাসী রিয়াজের ভাই মাসুদ রানাকে পথরোধ করে পিটি আহত করে চোর রিপন। স্থানীয়রা আহত মাসুদ রানাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। রাত আনুমানিক সাড়ে ১১ টায় প্রবাসীর বাড়িতে প্রবেশ করে চাঁদার দাবীতে লুটপাট চালানোর চেষ্টা করেন চোর রিপনসহ অজ্ঞাত ১০ জন। এসময় ২ লাখ টাকা চাঁদা না দিলে প্রবাসীর গরুর খামারের গরুসহ বাড়িতে লুটপাট চালানো হবে বলে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে হুমকি প্রদান করেন চোর রিপন। এঘটনায় প্রবাসীর পরিবারসহ চোর আতংকে রয়েছে এলাকার সাধারণ মানুষ।

 

প্রবাসী রিয়াজের ভাই আহত মাসুদ রানা অভিযোগ করে বলেন, তার ভাই রিয়াজ দির্ঘ ১২ বছর যাবত দুবাই প্রবাসী হিসেবে একটি কোম্পানিতে কর্মরত আছেন। এলাকার নতুন চোর রিপনসহ অজ্ঞাত কিছু লোক আমাদের পরিবারের কাছে নগদ দুই লাখ টাকা চাঁদাদাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রিপন চোরসহ অজ্ঞাত ১০ জন তাকে পথরোধ করে পিটিয়ে গুরুতর আহত করে। চঁদা না দিলে গরুর খামারের গরু লুটসহ বাড়িতে লুটপাট চালাবে বলে হুমকি প্রদান করছে চোর রিপন।

 

স্থানীয়রা জানান, চোর রিপনের বিরুদ্ধে এলাকায় ছিনতাই ও চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে। চোর রিপনের বিরুদ্ধে আরো একটি ডাকাতি মামলা তদন্ত করছে সিআইডি। একাধিক মামলা রয়েছে চোর রিপনের বিরুদ্ধে। ইয়াবা সেবনসহ চুরি করা রিপনের নেশা ও পেশা। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে এসে ফের চাঁদাবাজি ও চুরি করেছে চোর রিপন।

 

গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপজেলার আবুল বাজার এলাকায় ছিনতাই করে এক মাছ ব্যবসায়ীর নগদ টাকা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোর রিপন। পরে স্থানীয়রা আটক মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানায় সোপর্দ করেন। মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানায় আটক রয়েছে।

 

চোর রিপনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন তাকে টাকা দিতে হবে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন