1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে প্রেম করে বিবাহ করায় শিকলবন্দী নারী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে প্রেম করে বিবাহ করায় শিকলবন্দী নারী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে প্রেম করে বিবাহ করায় শিকলবন্দী নারী

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে প্রেম করে বিবাহ করায় অসহায় নারীকে শিকলবন্দী করে বেধে রেখেছে তার পরিবার। ৫নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এঘটনা ঘটে।

এতে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, প্রেম করে বিবাহ করেন ওই শিকলবন্দী নারী। গত কয়েক দিন যাবত পায়ে শিকলবন্দী করে বসতঘরে আটকিয়ে রেখে অসহায় নারীকে অমানুষিক নির্যাতন চালায় তার পরিবার। বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলে সাংবাদিকদের খবর দেয় স্থানীয়রা। মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের একটি টিম তথ্য সংগ্রহ করার সময় শিক্ষক পরিচয়ে তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন

ওহিজউদ্দিন আফিফ নামক যুবক।সাংবাদিকদের  তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী ওই যুবক মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেয়। এছাড়াও তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী শিক্ষকের বিরুদ্ধে শিকলবন্দী নারীকে নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। শিকলবন্দী নারীর কাছে জানতে চাইলে তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী ওই শিক্ষক কতৃক ওই নারীকে হত্যার হুমকি দেওয়ায় কোন কথা বলতে রাজি হয়নি শিকলবন্দী অসহায় নারী। অন্যদিকে তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী স্কুল শিক্ষকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্কুলে সঠি টাইমে উপস্থিতি না হওয়াসহ বিভিন্ন অনিয়মের তথ্য দিয়েছেন স্থানীয়রা।

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান কারাসহ হেনস্থা ও হত্যার হুমকি প্রদান করায় সাংবাদিক আলহাজ্ব ইউসুফ হোসেন (অনিক) বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অভিযোগকারী ইউসুফ হোসেন অনিক। সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও হুমকি প্রদান করায় বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

এছাড়াও বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাব সাংবাদিক সংগঠন থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানান ওই সংগঠনের নেতৃবৃন্দ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন