1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সাথে কর্মীদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সাথে কর্মীদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সাথে কর্মীদের মতবিনিময় সভা

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ
ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলা হাসাননগর ইউনিয়ন বিএনপি (৭,৮)নং ওয়ার্ড  অঙ্গ সংগঠনের সভাপতি -সম্পাদক ও কর্মীদের সাথে প্রাণ খোলা মতবিনিময় সভা করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতানা।
বুধবার ৬ আগস্ট বিকালে উপজেলার হাসাননগর ইউনিয়ন মির্জাকালু কাজীরহাট বাজারে ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, আগামী ২০২৬ সালের সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জের তাই এখন থেকে আমাদের  অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীদের ভোটের জন্য সাধারণ ভোটারদের দারে দারে ঘুরে মন জয় করতে হবে। কারণ নির্বাচনের বাকি আছে আর মাত্র ৬ মাস। সংগঠনের প্রত্যেক নেতারা কর্মীদের সাথে ভালো আচরন করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক সংগঠনের কর্মীদের সক্রিয় করতে হবে নচেৎ সংগঠন ভেঙ্গে দিয়ে নতুন ভাবে কমিটি করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান,সদস্য সচিব অ্যাডভোকেট  কাজী মোঃ আজম, যুগ্ন সম্পাদক সহিদুল ইসলাম নাসিম কাজী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সিহাব উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, সেচ্চাসেবক দলের সভাপতি আতিক আসলাম রুবেল, ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার।
উপস্থিত ছিলেন হাসাননগর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোঃ কবির হোসাইন,  মোঃ আজম খান চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রানা হাওলাদার সহ ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন