1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি মেডিকেল ক্যাম্প - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি মেডিকেল ক্যাম্প - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি মেডিকেল ক্যাম্প

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ
দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও সেবা সামগ্রীও বিতরণ করা হয়।
​বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামে হোসেন চৌধুরী বাড়ির দরজার মাদ্রাসায় এই মেডিকেল ক্যাম্পটি আয়োজিত হয়। এতে হাজারো অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের মোট ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে সেবা প্রদান করেন।
​এই এলাকার সন্তান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম গত ৪৭ বছর ধরে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন। গ্রামের মানুষ এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​এসময় অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, “চিকিৎসকের অভাবে গ্রামের অনেক মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এই এলাকার সন্তান হিসেবে আমি অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি, যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না।”
​তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মানুষের দোরগোড়ায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।”
​তিনি সমাজের সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার আহ্বান জানান। এই সময় বিশিষ্ট সমাজসেবক খোকন চৌধুরী এবং ডা. বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন