1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে বেগম রোকেযা দিবস পালিত ও সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে বেগম রোকেযা দিবস পালিত ও সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে বেগম রোকেযা দিবস পালিত ও সম্মাননা প্রদান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ বার পঠিত
Spread the love

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ ও ৯ ডিসেম্বর বেগম রোকেযা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও জয়িতা নারীদের পুরস্কার বিতরন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো: নাছির, বোরহানদ্দিন মহিলা কলেজের উপাধাক্ষ্যসহ উপজেলার জয়ীতা নারীগন ও উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাগন। বক্তারা নারী নির্যাতন বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে মাহিয়সী নারী বেগম রোকেয়ার অবদানের বিভিন্নদিক তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা শেষে প্রাধান অতিথি ও সভাপতি উপজেলার ৫ জন জয়ীতা নারীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।

উক্ত অষ্ঠানটি বাস্তবায়ন ও সঞ্চালন করেন বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান ট্রেইনার শিরিন শবনম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন