1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে পিটিয়ে হাড় ভাঙ্গা জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে পিটিয়ে হাড় ভাঙ্গা জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে পিটিয়ে হাড় ভাঙ্গা জখম

এইচ এম এশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
Spread the love

এইচ এম এশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কারী মোঃ ইদ্রিসের ছেলে ল্যান্ড ব্যবসায়ী ফরিদ মোল্লাকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে হামলাকারী। ১৫ লক্ষ টাকা  চাঁদার দাবীতে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে এমন অভিযোগ আহত ফরিদ মোল্লার। একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবুল হাসেম মাহাজনের ছেলে ইউসুফ মাহাজন চাঁদার দাবীতে হামলা চালায়। বুধবার বিকাল আনুমানিক ৫ টায় কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্য লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। স্থানীয়রা আহত ফরিদ মোল্লাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত ফরিদ মোল্লা অভিযোগ করে বলেন, এলাকায় চাঁদাবাজি করাই হামলাকারীর পেশা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার পরেও এলাকায় চাঁদাবাজি করছে হামলাকারী ইউসুফ মাহাজন। লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর হাড় ভাঙ্গা জখমের ঘটনাটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রয়েছে। অন্যদিকে হামলাকারী ইউসুফ মাহাজনের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি।

এঘটনায় আহত ফরিদ মোল্লা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন