1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ভিক্ষুককে পিটিয়ে জখম, হামলাকারী যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ভিক্ষুককে পিটিয়ে জখম, হামলাকারী যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ভিক্ষুককে পিটিয়ে জখম, হামলাকারী যুবক আটক

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আবাসন প্রকল্পে বসবাসরত ভিক্ষুক পরিবারের সামসুদ্দিন ( ৫০)কে পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে।

সোমবার দুপুরে আবাসন প্রকল্পের মধ্যে হামলার ঘটনা ঘটে। কথার কাটাকাটির জের একই এলাকার সাইদুর (৩০) হামলা চালিয়ে ইটের আঘাত করেন ভিক্ষুক সামসুদ্দিনকে। ইটের আঘাতে ভিক্ষুক সামসুদ্দিনের মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। সেখানেও ১৪ টি সেলাই লাগে ভিক্ষুক সামসুদ্দিনের মাথায় জখম স্থানে। হামলার পরেও ভিক্ষুক পরিবারকে হত্যার হুমকি দেয় হামলাকারী সাইদুর। ভিক্ষুক পরিবারটি নিরুপায় হয়ে বিচার দেয় আল্লাহর কাছে।

স্থানীয়দের পরামর্শে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম)কে হামলার বিষয়টি জানায় ভিক্ষুক পরিবার। পরে বোরহানউদ্দিন থানা পুলিশ আইনি সহায়তা দেয় অসহায় ভিক্ষুক পরিবারকে। বিনিময়ে একটি টাকাও লাগেনি অসহায় ভিক্ষুক পরিবারের। বিনা টাকায় হামলাকারীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন ভিক্ষুক সামসুদ্দিনের পরিবার। ঘটনার দিন রাতেই মামলার আসামি হামলাকারী সাইদুরকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আটককৃত সাইদুলকে ভোলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অসহায়

ভিক্ষুক পরিবারকে আইনি সহায়তা দেওয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
আহত সামসুদ্দিনের স্ত্রী জানান, গরিব হওয়ায় আবাসন প্রকল্পের ঘরেই ভিক্ষুক পরিবারের বসবাস। ভিক্ষা করে চলে তাদের সংসার। হামলাকারী সাইদুল তার মেয়েকে কুপ্রস্তাব দেয়। বিষটি নিয়ে তার স্বামী সামসুদ্দিন ও হামলাকারী সাইদুরের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে সাইদুর ইট দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করে। এতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

তিনি আরো বলেন, হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। সেখানে ১টি টাকাও লাগেনি। গরিবের পক্ষে বোরহানউদ্দিন থানা পুলিশ আছে। দেশের প্রতিটি থানায় বোরহানউদ্দিন থানার মতো মানবিক পুলিশ চান তিনি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম)জানান, থানায় মামলা হয়েছে। আসামি সাইদুরকে আটক করা হয়েছে। তাকে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন