1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান।
সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট সার্বিক সহায়তা প্রদান করে।

অপরদিকে, উপজেলার টবগী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান ইউএনও রায়হান উজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা ৪ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করেছি, এছাড়া টবগী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন থেকে এরকম অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন