1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এয়াতিমখানা, হেফ্জখানা, মাদ্রাসায় অসহায় শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল ৷
মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে দেউলা ইউনিয়েনের ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন হাজী জামে মসজিদ  ও হেফজ মাদ্রাসার মাঠে এ কার্যক্রমের উদ্ভোধন করেন তিনি ৷
এসময় মাওলানা মোতাহার হোসেন, রফিক কনট্রাক্টর, খোকন মৃধা, দেউলা ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন আহমেদ, শামীম খান ওসমান, হাসান আল মামুন, সাচড়া ইউনিয়নের মোঃ আল আমিন গুরিন্দা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
এবিএম ইব্রাহিম খলিল জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষে ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে নিজ উদ্যোগে দেউলা ও সাচড়া ইউনিয়নের মোট ৫০টি হেফজ মাদ্রাসা ও এয়াতিমখানা এবং শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হবে ৷ তিনি আরো জানান, বিভিন্ন সময় তিনি গরীব ও অসহায়দের পাশে দাড়ান ৷ পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ করা হবে ৷ এলাকাবাসী ও অসহায় মানুষদের কল্যাণে তার এই চেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ৷
উল্লেখ্য, এর আগে তার নিজ অর্থায়নে জুলাই-আগষ্টে বোরহানউদ্দিন উপজেলার নিহত সকল শহীদ পরিবারকে একটি করে ইটের তৈরি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ৷ এবং প্রাথমিক পর্যায়ে শহীদ সুজন ও শহীদ সোহেলের পরিবারের ঘরের কাজ চলমান রয়েছে ৷
তিনি দেউলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোঃ ইউসুফ কন্টেক্টারের ছেলে ৷ বর্তমানে তিনি সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন ৷

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন