1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে মেঘনায় জাল ও ফিশিং বোটসহ ৯ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে মেঘনায় জাল ও ফিশিং বোটসহ ৯ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে মেঘনায় জাল ও ফিশিং বোটসহ ৯ জেলে আটক

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে যাওয়ার সময় মেঘনা নদী থেকে ২০ হাজার ফুট জাল ও একটি ফিশিং বোটসহ ৯ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌ পুলিশ। শনিবার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেনসহ সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে জালসহ ফিসিং বোট ও জেলেদেরকে আটক করেন। সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্দ থাকায় ওই অভিযান অমান্য করে মাছ ধরার জন্য সাগরে যাওয়ার সময় জালসহ ফিশিং বোট ও জেলেদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেছে নৌ পুলিশ। যাহা বোরহানউদ্দিন থানার মামলা নং-২১। তারিখ ১৩-০৭-২০২৪ ইং।

মির্জাকালু নৌ পুলিশের ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, সাগরে ৬৫ দিন অভিযান চলমান রয়েছে। ওই অভিযান উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় জালসহ ফিশিং বোট ও ৯ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মেঘনা নদীতে অবৈধ জালসহ জলদস্যুর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। জলদস্যুদের সাথে কোন আপোষ নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন