1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে মোবাইল কোর্টে ৮০ হাজার টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে মোবাইল কোর্টে ৮০ হাজার টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টে ৮০ হাজার টাকা জরিমানা

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। এছাড়াও তেতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত টহল অভিযান পরিচালনা করা হয়।

একই দিনে বিকালে পৌর বাজারে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান। এসময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান। অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানসহ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন