1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জমি দখলের চেষ্টার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জমি দখলের চেষ্টার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে জমি দখলের চেষ্টার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দালাল বাজার এলাকায় সংখ্যালঘু পরিবারের ৪ হাজার শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার ও ৮ নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে আক্তার হোসেন জন্টু, কামাল উদ্দিন বাবুল, ফকরুল আলম মিন্টু, নাসির উদ্দিন চপল, মনিরুল ইসলাম চুন্নুর বিরুদ্ধে এমন অভিযোগ করেন দালালবাজার এলাকার ভুক্তভোগী সংখ্যালঘু সুবীর কুমার নান্টু স্বাহা। সোমবার সকালে ভুক্তভোগী নান্টু স্বাহাসহ একই এলাকার নিরব মোল্লা এ অভিযোগ করেন। ভুক্তভোগী নান্টু স্বাহা অভিযোগ করে বলেন, বাবা ও চাচার ওয়ারীশ সম্পত্তি হিসেবে মালিক তিনি। তাই ওই জমি ভোগ দখলে আছেন তিনি। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তা হোসেন হাওলাদারসহ উল্লেখিতরা সকালে জোরপূর্বক ৪ হাজার শতাংশ জমি দখল করার চেষ্টা করেন। সোমবার সকালে ৯৯৯ এ কল করলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শালিস মিমাংসা করার পরামর্শ দেন। আরেক ভুক্তভোগী নিরব মোল্লা জানান, আমি ২৫ বছর যাবত জমি ক্রয় করে এখনো দখলে আছি। উল্লেখিতরা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক আমাদের ও নান্টু স্বাহার মোট ৪ হাজার শতাংশ জমি দখল করার চেষ্টা করেন। তারা ভুয়া দলিল করে আমাদের বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে। জমির কাগজপত্র পর্যালোচনা করে আমাদের ও নান্টু স্বাহার পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে উল্লেখিতরা আপিল করেন। উভয় পক্ষের মধ্যে ভোলার বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও জোর পূর্বক জমি দখল করার চেষ্টা করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন হাওলাদারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছেন বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন তবে আক্তার হোসেন জন্টু বলেন, নান্টু স্বাহার অন্য ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করেছি। তাই ঘর উত্তোলন করার চেষ্টা করেছি। পুলিশ এসে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ বন্ধ করে বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা করার পরামর্শ দেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, জমি জমা বিষয়ে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন