1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে সোনামণি কিন্ডারগার্টেনের বার্ষিক অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে সোনামণি কিন্ডারগার্টেনের বার্ষিক অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে সোনামণি কিন্ডারগার্টেনের বার্ষিক অনুষ্ঠান

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

 

উৎসব মুখর মিলনমেলার মধ্যদিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে সোনামণি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্কুল সংলগ্ন গোল্ডেন সান চাইনিজ রেস্তোরাঁয় দিনব্যাপি এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাবাদিক ডা. গাজী তাহের লিটন।

সোনামণি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের পরিচালক মনোজ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরে আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসনাত পাটোয়ারী, ডাঃ আব্বাস উদ্দিন। পুরো অনুষ্ঠান প্রাণোবন্ত সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা জুয়েনা আকতার।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিলো জমকালো ও আনন্দমুখর। স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, নাচ-গান ও অভিনয়ে বিমুগ্ধ করে তোলেন শ্রোতা-দর্শকদের। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও শিক্ষকগনের মিলনমেলার উৎসবের বর্ণচ্ছটা ছড়িয়ে পড়ে গোল্ডেন সান হলরুমের সর্বত্র।

আয়োজকরা মধ্যাহ্নভোজের আগেই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেন কাংখিত পুরস্কার। এরপর অনুষ্ঠাস্থলের সুবিন্যস্ত ডাইনিংরুমে মধ্যাহ্নভোজ পর্বের মধ্যদিয়ে ইতি টানা হয় মনোমুগ্ধর অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন