
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের শীষ মার্কার প্রচারণা ও দোয়া চেয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়ারহাট বাজারে লিফলেট বিতরন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গঙ্গাপু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজীর নেতৃত্বে জয়ারহাট বাজারে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে দেয়া চেয়ে ধানের শীষ মার্কার প্রচার প্রচারনা করেছেন বিএনপি নেতাকর্মীরা। জয়ারহাট বাজারে প্রতি দোকানে লিফলেট বিতরণ ও এলাকাগুলোতে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারনা চালাচ্ছেন তারা। এসময় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরেন লিফলেট বিতরন কারীরা। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মোঃ নাছিম কাজী ও সরোয়ার আলম খানসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাকিবিল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।