
এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন কুতুবা ও বড় মানিকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ মার্চ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার রাণীগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতী মোঃ নুরুল কারীম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন এর সঞ্চালনায় বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন, পবিত্র ভূমি থেকে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে ছাত্র জনতা বিদায় করেছে। ৫ আগস্টের পর আরেকটি দল টেন্ডার বাজী, চাঁদা বাজী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আগামীতে সৎ লোকের শাসন চাই। রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, এক আছিয়া আমাদের বিবেককে নাড়া দিয়েছে যে কুরআনের আইন ছাড়া ধর্ষক চূড়ান্ত শাস্তি পাবে না। তিনি আরো বলেন, বিগত দিনেও এ রকম কত শত ধর্ষণ হয়েছে, তবে তা মিডিয়া এভাবে ঢালাওভাবে প্রচার করতে পারেনি।
আরো বক্তব্য রাখেন,উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ। ভোলা জেলা ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ আল আমিন, বোরহানউদ্দিন ওলামা সভাপতি মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ নুরনবী, উপজেলা জামায়তের সেক্রেটারী মাওলানা আবুল কালাম, বড় মানিকা ওলামা বিভাগ সভাপতি মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পৌর আমির মাওলানা মোঃ আমানুল্লাহ, বড় মানিকা ইউনিয়ন আমির মাওলানা আবুল কালাম, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম , পক্ষিয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হারুনুর রশিদ, কাচিয়া আমীর মাওলানা আজগর, টবগী আমীর মাওলানা আবদুল হালিম, গঙ্গাপুর আমীর মাওলানা জামাল উদ্দিন, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সাংবাদিক মোঃ মিজানুর রহমান। ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।