
এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযানে অবৈধ বিহুন্দি জাল ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার রাত ১১টা থেকে মঙ্গললবার ভোর পর্যন্ত এ অভিযানে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার নেতৃত্বে জাটকা সংরক্ষণে অভয়াশ্রম অভিযান পরিচালনা করা হয়।
এসময় তেতুলিয়া নদীতে রাতভর অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত বিহুন্দি জাল মঙ্গলবার ভোরে খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।