1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই । ৩০ লক্ষ টাকা ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই । ৩০ লক্ষ টাকা ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই । ৩০ লক্ষ টাকা ক্ষতি

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী মুলাইপত্তন (৮নং ওয়ার্ড) কুঞ্জেরহাট বাজার টিন ও হার্ডওয়ার ব্যবসায়ী মোঃ নুরনবী মাতাব্বর (৪২) এর বসত ঘরে আগুণ দিয়ে সম্পূর্ণ ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।

উক্ত ঘরের মালিক মোঃ নুরনবী মাতাব্বর প্রতিবেদককে জানান,সোমবার ২রা সেপ্টেম্বর অনুমান রাত ৯.৫০  আমার বসত ঘর তালাবদ্ধ অবস্থায় আগুণ দেয় দুর্বৃত্তরা। ঘরের মধ্যে থাকা নগদ টাকা দলিল পত্র, স্বর্ণালংকার প্রয়োজনীয় কাগজপত্র, আসবাপপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আমার স্ত্রী সন্তান তার নানা বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে এই ঘটনা ঘটান সুযোগ সন্ধানীরা। আমার প্রায় ৩০ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়। সব হারিয়ে আমি নিস্ব হয়ে পড়েছি।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ আবুল কালাম জানান, আমরা দুই ইউনিটের একটি দল ১ ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডি নং ১১৫ তারিখ ০৩-০৯-২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন