1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে হামলায় আহত - ১২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে হামলায় আহত - ১২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে হামলায় আহত – ১২

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে হামলায় আহত ১২ জন।
আহত ও হাসপাতাল সুত্রে জানা যায়,১৩ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর ৬.১৫ মিনিটের সময় মেঘনা নদীতে ইলিশ জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন বগি ও দেশীয় অস্ত্র সহ তার গ্রুপ নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আহতরা হলেন মন্নান এর ছেলে আরিফ (২৫),সহিদুল ইসলাম এর ছেলে জামাল(২৪),নান্নু মাঝির ছেলে শাকিল(১৮),খোরশেদ আলম এর ছেলে সজিব (২০),সালাউদ্দিন এর ছেলে সবুজ (২১),আরশাদ এর ছেলে নাহিদ(১৪) হান্নান মাঝির ছেলে মহিউদ্দিন (২৫),শাফিজল এর ছেলে শাকিল (২২),জামাল এর ছেলে শাকিল (২৩),সাহাজল এর ছেলে মিরাজ(২৫),হান্নান মাঝির ছেলে সাহাবুদ্দিন (২৮),মৃত শাহাজল হক এর ছেলে আক্তার(৩০)।
১২ জনের ৩ জন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। সাহাবুদ্দিন কে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুমন গ্রুপের অন্য সদস্যরা হলেন আবদুল খালেক এর ছেলে ফরহাদ,গিয়াসউদ্দিনের ছেলে সোহাগ,রফিজল এর ছেলে মনির,তসলিম এর ছেলে সুফিয়ান,সিরাজ এর ছেলে আওলাদ,গিয়াসউদ্দিনের ছেলে মিরাজ, আবদুল খালেক এর ছেলে মিজান ও সোহেল।
এ ব্যপারে সুমন গ্রুপের সুমন জানান,আমি এবং আমরা কেউ এই হামলার সাথে জড়িত নই। ওরা নিজেরা নিজেরা মারামারি করছে। আমরা তাদেরকে ছাড়িয়ে দিয়ে ঘাটে পৌছে দেই।
বোরহানউদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কে এম রিজওয়ানুল ইসলাম জানান, আহত ৩ জন হাসপাতালে ভর্তি আছে। বাকি ৯ জন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন