1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়ন কে আপটেক আইটি'র সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়ন কে আপটেক আইটি'র সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও আইটি বিশেজ্ঞ নয়ন কে আপটেক আইটি’র সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাংলাদেশী বংশোদ্ভূত সফটওয়্যার বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়নকে সংবর্ধনা প্রদান করেছে আপডেট আইটি কোম্পানি।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আইটি খাত নিয়ে বাংলাদেশের সম্ভাবনা, রেলওয়ে ও ট্যুরিজমসহ বিভিন্ন সেক্টরে কাজ করতে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন মাহমুদুর রহমান নয়ন। একইসাথে মাত্র ত্রিশ বছর বয়সে দুই মেয়াদে অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা, অস্ট্রিয়ার তরুণদের জন্য নিজের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। আপটেক আইটি কোম্পানি সংশ্লিষ্টরা জানান,  বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ এ রাজনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়নকে সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা গর্বিত। বিভিন্ন বিষয়ে তাঁর তুলে ধরা নানা অভিজ্ঞতা আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে।

 

এসময় উপস্থিত ছিলেন, আপটেক আইটি কোম্পানির চীফ গ্লোবাল অফিসার (সিজিও) মো. সাইদুর রহমান, চীফ অপারেশন অফিসার মো. তোফায়েল, প্রজিৎ হাজরা, এম্বাসেডর মো. সাইদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও আইটি বিশেজ্ঞরা। উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়া প্রবাসী মাহবুবুর রহমান এঁর সন্তান। তাঁর বাবা জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন