1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১২ আসনের নৌকার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর মনিপুরি পাড়ার বাছা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা মনে করি এই নির্বাচন সুন্দরভাবে, ভালোভাবে হবে।

দেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ২০১৪ সালে তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা সহিংসতা করেছে, জঙ্গির উত্থান ঘটিয়েছে, অগ্নি সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, খুন-জখম করেছে, সম্পদ ধ্বংস করেছে। ২১ আগস্ট গ্রেনেডের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে উড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা করেছিল তারা। সেজন্য এ দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এটা সুনিশ্চিত হয়ে ২০১৮ সালে নির্বাচন করে ছয়টি আসন পেয়েছিল। পরাজয় সুনিশ্চিত দেখে তাদের মনে উপলব্ধি এসেছে, এ দেশের মানুষ আর তাদের ভোট দেবে না। তখনই তারা এই ভোট বর্জন শুরু করেছে। নানান ধরনের বাহানা, নানান ধরনের দাবি তুলে নির্বাচন বর্জন করার একটি কৌশল তারা বের করেছে।

তিনি আরও বলেন, ২০১৪ তে তারা (বিএনপি) যেভাবে তারা মানুষ হত্যা করেছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, সম্পদ পুড়িয়েছে সেই কাণ্ড আবার শুরু করেছে। এ দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, আলোকিত থাকতে চায়। সেজন্য এ দেশের মানুষ কোনো ভীতিতে ভীত না হয়ে সু্ন্দরভাবে সারা দেশে আজ ভোট দেবেন এবং নতুনভাবে আরেকটি সরকার খুব শীঘ্রই আপনারা দেখবেন।

বিএনপিসহ বিভিন্ন দল নির্বাচনে অংশ না নেওয়ায় দেশীয় ও আন্তর্জাতিক মহলের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নির্বাচনে এলো, কে এলো না, সেটি বড় কথা নয়। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে কিনা সেটি দেখার বিষয়। এ দেশের মানুষ কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাসকে বিশ্বাস করে না। অগ্নি সন্ত্রাসকে তারা (জনগণ) ধিক্কার দিচ্ছে। সেজন্যই তারা (বিএনপি) সুনিশ্চিত, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। কাজেই তারা (বিএনপি) সব সময়ই ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশে তাদের প্রভুদের প্রভাবিত করে নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছে। সব সময়ই তারা এই ষড়যন্ত্রগুলো করে এসেছে।

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ঢাকার বাসিন্দাদের মাইগ্রেশন হয়। কখনও তারা কলাবাগান থাকেন, কখনো মনিপুরিপাড়ায় আসেন, কখনও আবার মনিপুরি পাড়া থেকে উত্তরায় চলে যান। যার কারণে আজকে বাস ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি তারা আসবেন। যতই সময় বাড়বে, ততই ভোটারের উপস্থিতি বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ২১টি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে হাজার হাজার কেন্দ্র। সেই তুলনায় ২১টি কেন্দ্রে অনেক ছোট। ২১টি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে। তবে আমরা মনে করি, মানুষ সুন্দরভাবে তাদের ভোট দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন