1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোট বর্জন করলেন ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জসিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোট বর্জন করলেন ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জসিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোট বর্জন করলেন ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জসিম

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোট বর্জন করেছেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মো. জসিম উদ্দিন। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বেলা ১২ টার দিকে লালমোহনে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন তাঁর নেতাকর্মীদেরকে দিয়ে প্রতিটি কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এমনকি প্রতিটি কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে হয়েছে। সেজন্য তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগন্য। যাকে প্রহসনের নির্বাচন বলা চলে। নৌকার প্রার্থীর শাওনের কর্মীসমর্থকরা তাঁর কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং ও লালমোহন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরকে অবহিত করেও কোনো সাড়া পাননি। যাঁর জন্য তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।
যদিও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মীসমর্থকদেরকে কেউ বাঁধা দিচ্ছে না। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচন চলছে শান্তিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন