1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন

মো.সবুজ, ভোলা:
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
Spread the love
মো.সবুজ, ভোলা:
ভোলায় অসহায় ২০০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন একটি মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. নুরুদ্দিনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল গাফফার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আব্দুল জাব্বার ও হারেছ আহম্মেদ এবং মিন্টু ফরাজি।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাই সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন মাসুদ, সহ-সভাপতি মো. ইব্রাহিম, মো. জিয়া উদ্দিন সুজন, আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জি: ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মোহাম্মদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিঠু), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. নুরউদ্দিন, অর্থ সম্পাদক মো. রাসেল ফরাজি, প্রচার সম্পাদক মো. ইসমাঈল, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আনোয়ারসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন