1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক দুই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক দুই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক দুই

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
ভোলায় কোষ্টগার্ডে পৃথক দুটি অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ১২টি হাতবোমা,১৩ টি প্রতিবন্ধী ভাতা কার্ড ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) ভোর ৬ টায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
রবিবার সকাল ১১ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিপাত আহমেদ (স্টাফ অফিসার)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন মো.ফারুক দৌলত ও মো.হোসেন সিয়াম।এর মধ্যে ফারুক দৌলত দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত   ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে চাঁদাবাজী জমিদখল ও অস্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে মো. ফারুক দৌলত ও হোসেন সিয়ামকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ,১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধী ভাতা কার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন