
মো. সবুজ, ভোলা
ভোলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যানসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
বধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
সকালে কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায় , গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদার (৪৬) কে আটক করা হয়। এদের মধ্যে জহিরুল ইসলাম উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং অন্যরা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।
পরে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় ।