1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

ইব্রাহিম আকতার আকাশ,  ভোলা:
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,  ভোলা:
ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪ টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিলেন।
আব্দুল মান্নান জানান, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম নানান রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, নাজমা বেগমের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন