1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় কম্বল হাতে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গেলেন ডিসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় কম্বল হাতে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গেলেন ডিসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় কম্বল হাতে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গেলেন ডিসি

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
বাড়িতে কে আছেন? বাইরে আসেন। আমি জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান। ওঠেন, আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শনিবার (১৩ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন ঘুরে এভাবেই ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত মানুষকে কম্বল দিয়েছেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।
জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
ভোলা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান বলেন, রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের দেখা পাওয়া যায় বেশি। তাই প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য রাতের অন্ধকারকে বেছে নিয়েছি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর কুয়াশা বৃষ্টি। আর ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলা কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে রাতেই কম্বল নিয়ে রওনা হয়েছি। এতে ছিন্নমূল মানুষেরা খুশি হয়েছেন।
ডিসি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হবে। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন