1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় কলা বাগান থেকে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় কলা বাগান থেকে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় কলা বাগান থেকে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
Spread the love

মো.সবুজ,ভোলা

ভোলার বোরহানউদ্দিনে মো. ইশরাক(ইফাদ) নামের ৫ বছরের এক শিশুকে হত্যা করে কলা বাগানের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ইশরাক ওই ওয়ার্ডের প্রবাসী মো. শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলছিল। বেলা সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন দেখতে পায়, শিশু ইশরাকের মরদেহ বাড়ির পাশে কলা বাগানের মধ্যে পড়ে আছে।
ওসি জানান, শিশুটির শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। যেকেউ শিশুটিকে হত্যা করে লাশ কলা বাগানের মধ্যে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন