
মো.সবুজ,ভোলা
ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলোচিত কুখ্যাত ডাকাত শামসুদ্দিন ওরফে শামসু ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটক শামসুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
র্যাব জানায়, শামসুদ্দিন ওরফে শামসু ভোলা জেলার একজন আলোচিত কুখ্যাত ডাকাত। মেঘনা নদীর জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। তিনি সর্বত্র চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সরকারের পতনের পর জেলার বিভিন্ন চর, মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে তিনি চাঁদাবাজি করেছেন।
পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।