1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ৫২০ মন জাটকা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ৫২০ মন জাটকা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ৫২০ মন জাটকা আটক

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
ঢাকায় পাচারের সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি মিনি ট্রাক থেকে ৫২০ মণ জাটকা ইলিশ ও আড়াই মণ শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভোলা সদর উপজেলায় কয়েকটি  পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ জাটকা আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে আটককৃত জাটকা ইলিশ স্থানীয় গরিব দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটককৃত আড়াই মণ শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় অভিযানে আলীনগর মাদরাসা বাজার, হোমিও কলেজ মোড় ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তিনটি মিনি ট্রাকসহ ৫২০ মণ জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ আটক করা হয়েছে।
আটককৃত জাটকা স্থানীয় গরিব, দুস্থ ও এতিমখানায় দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক হওয়া শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।এছাড়া অভিযানে জাটকা বহনকারী তিনটি  ট্রাককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন