
মো. সবুজ, ভোলা
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভোলা জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের চিলি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মাছুৃমবিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান যে আলম চৌধুরী টিটু, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটন, সাবেক ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার শাহে আলম, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি ও মোহনায়াগনস্টিক এন্ড হসপিটাল এর পরিচালক জামাল উদ্দিন, মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, জেলা তথ্য গবেষণা অফিসার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তালুকদার ও কোষাধ্যক্ষ আরিফুল হোসেন লিটন।